1. admin@moheshpurnews24.com : admin :
November 20, 2026, 3:23 am
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ। মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

  • Update Time : Thursday, November 19, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার মো: ইমাম হোসেন জ্যোতি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আমিরুল ইসলাম , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাসময়ে সঠিক নিয়মে বীজ রপন ও সার প্রয়োগের মাধ্যমে সরিষাসহ রবি শস্যের বাম্পার ফলন নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে উপস্থিত প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যের বীজ ও সার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd