1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 6:13 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, December 28, 2025

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ২৭ ডিসেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (IDEB) মিলনায়তনে দিনব্যাপী জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ মিলনমেলা, যেখানে পেশাদার সাংবাদিকতা, অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গভীর আলোচনা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারকী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. নিজাম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী মহাসচিব মো. আলমগীর গনি, নীতি নির্ধারকী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মজুমদার, সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আজাদ, দপ্তর সচিব রাব্বি মোল্লা, কেন্দ্রীয় প্রচার সচিব এম হোসাইন আহমদ, তথ্যপ্রযুক্তি সচিব নূরনবী সোহেল, সাংগঠনিক সচিব মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব হাজী আমির হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত জেলা ও ইউনিট পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা নিজ নিজ এলাকার সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল কর্তব্য। এ লক্ষ্যে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব তাঁর বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সংগঠনই সাংবাদিক সমাজকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। অন্যদিকে নীতি নির্ধারকী পরিষদের সদস্য সচিব সংগঠনের কাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সকলকে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের প্রথম পর্বের সমাপ্তিতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা জনাব আলতাফ হোসেন-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আবেগঘন পরিবেশে সংগঠনের পথচলার ইতিহাস স্মরণ করেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
জাতীয় সাংবাদিক সম্মেলন–২০২৫ প্রমাণ করেছে যে, ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে শৃঙ্খলাবদ্ধ সংগঠনের মধ্য দিয়েই সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায় ও পেশাগত মর্যাদা রক্ষা করতে পারে। এই সম্মেলন সাংবাদিকদের দায়িত্ববোধকে আরও শাণিত করবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd