1. admin@moheshpurnews24.com : admin :
October 16, 2026, 11:10 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৩৯, মোট আক্রান্ত ২ হাজার ৬৮০ কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ হ্নীলায় দারুস সুন্নাহ মাদ্রাসা-হোয়াকিয়া পাড়া সড়কের ঢালাই কাজ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার মুকুটনাইট ধাতু চৈত বিহার কমিটির নেতৃবৃন্দ খোরশেদ আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ – টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড হরিণাকুণ্ডুতে প্রীতি ফুটবল ম্যাচে ইউএনও একাদশ চ্যাম্পিয়ন কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ, মহেশপুরের ২ নারী ও এক পুরুষসহ আটক ৫ শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা
ব্রেকিং নিউজঃ

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৫-১ গোলে হারিয়ে সদর উপজেলা বড় জয়

  • Update Time : Friday, August 28, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জমজমাট আয়োজনে চলমান ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ৭ম ম্যাচে নাচোল উপজেলা ফুটবল দলকে ৫-১ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে সদর উপজেলা ফুটবল দল। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সদর উপজেলা দল। প্রতিপক্ষ নাচোল উপজেলা দল পাল্টা আক্রমণের চেষ্টা করলেও সদর উপজেলার দাপুটে ফুটবলের সামনে তেমন সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সদর উপজেলা । ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সদর উপজেলা দলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় ওমর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমীর উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর জেলায় বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ৭ম ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, রাকিব সহ সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd