1. admin@moheshpurnews24.com : admin :
August 11, 2026, 11:04 am
শিরোনামঃ
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২ ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতা নিতাই রায়ের সংবাদ সম্মেলন ‌ নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮% চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তিনটি অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল,হামলা ও হুমকির প্রতিবাদে হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি
ব্রেকিং নিউজঃ

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

  • Update Time : Tuesday, August 11, 2026

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে আশ্রয় নেওয়া ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, সেখানে নিয়ে যাওয়ার পর একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে আবার হাসপাতালে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল সিকদার ও নাসির মল্লিককে আটক করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd