1. admin@moheshpurnews24.com : admin :
September 13, 2026, 6:25 am
শিরোনামঃ
‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান ফরিদপুরে কার্টনবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার ফেনীতে ২৪ ঘণ্টায় ২১ আসামি গ্রেপ্তার রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ফরিদপুরে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় উপচে পড়া ভিড় জমিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়, ভোগান্তিতে কৃষক ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি ‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
ব্রেকিং নিউজঃ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান

  • Update Time : Sunday, September 13, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয়, জেলার সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, পুলিশ লাইন্স, ব্যারাকসহ পুলিশের বিভিন্ন স্থাপনার আশপাশে একযোগে এ পরিষ্কার অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে—এমন স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে কীটনাশক স্প্রে করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বিভিন্ন অপরিষ্কার স্থান নিজ হাতে পরিষ্কার করেন। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “আপনারা আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। ডেঙ্গু মশা নিধনে সহায়তা করুন। ডেঙ্গু রোগ প্রতিরোধে এগিয়ে আসুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন।” জেলা পুলিশ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়া এবং সম্ভাব্য মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd