1. admin@moheshpurnews24.com : admin :
August 19, 2026, 4:58 pm
শিরোনামঃ
দেশের জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই: যুব ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথি আব্দুল হাই। সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঝালকাঠি রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ
ব্রেকিং নিউজঃ

দেশের জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই: যুব ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথি আব্দুল হাই।

  • Update Time : Wednesday, August 19, 2026

হামিদুর রহমান রানা মহেশপুর ঝিনাইদাহ ।

মহেশপুর উপজেলাধীন ৮ নম্বর বাশবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯/০৮/২৬ ইং বুধবার বাংলাদেশে জামাতে ইসলামী মহেশপুর ৮ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমী রুলির মাঠে যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর জাকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের উক্ত যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর এর গণমানুষের নেতা,মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন এর বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মোঃ জুলফিকার রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল আলী, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান , বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আল মুশারি, উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের যুব বিভাগের দায়িত্বশীল রাশেদুল ইসলাম রাশেদ, মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ হামিদুর রহমান রানা সহ বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের যুব দায়িত্বশীল ও জামাত ইসলামীর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল হাই বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার বিকল্প নেই এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে । যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর আজকের এই ফাইনাল খেলায় ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ১নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ মুখোমুখি হয় । মাঠে ছিল কানায় কানায় পরিপূর্ণ দর্শক। আক্রমণ পাল্ট আক্রমণের মধ্য দিয়ে খেলা চলে। অবশেষে ৮ নম্বর ওয়ার্ড ৫-২ গোলে এক নম্বর ওয়ার্ড কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন । রানার্সআপ দল কে ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd