1. admin@moheshpurnews24.com : admin :
October 28, 2026, 8:51 am
শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ নান্দাইলে ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন’-এর ১০ বছর পূর্তি উদযাপিত: ৯০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ। যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন হুমকিতে জলজ জীববৈচিত্র্য চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নেত্রকোনায় আপত্তি উপেক্ষা করে বসতভিটায় বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় পরিবার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মাকে অশ্লীল ভিডিও এর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ায় শিক্ষক আটক
ব্রেকিং নিউজঃ

নান্দাইলে ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন’-এর ১০ বছর পূর্তি উদযাপিত: ৯০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ।

  • Update Time : Tuesday, October 27, 2026

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।

শিক্ষা ও মানবসেবায় এক দশক পূর্তি উদ্‌যাপন করেছে ময়মনসিংহের নান্দাইলে প্রতিষ্ঠিত স্বনামধন্য সামাজিক সংগঠন ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন’। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১০ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়।

​সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফুল জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোহাম্মদ শামসুল হক আকন্দ।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও আলোচনা সভার মাধ্যমে বিগত ১০ বছরের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের স্মৃতিচারণ করা হয়। পরে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা ৯০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ, স্কুল ড্রেস (পায়জামা-পাঞ্জাবি), স্কুল ব্যাগ এবং বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

​অতিথিদের বক্তব্য ও মূল্যায়ন:-
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল হক আকন্দ ভিডিও কলে বলেন, “মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে আমি শিক্ষার প্রসারে সবসময় অবদান রাখতে চাই। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, ব্যাগ এবং কোরআন শরীফ বিতরণের এই ধারা শুধু এবারই নয়, ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

​বিশেষ অতিথির বক্তব্যে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা এনামুল হক বাবুল বলেন, “এই সংগঠনের শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত আছি। প্রতিষ্ঠাতা ‘মানবিক’ রিপনের এ ধরনের মহৎ কাজের পাশে ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।”

​কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজি তাঁর বক্তব্যে বলেন, “একটি মানবিক সংগঠন হিসেবে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয় অবদান রেখে চলেছে। এই সংগঠনের পাশে আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব।”

​চারিআনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম বলেন, “মানবিক রিপন দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর এই কর্মপ্রচেষ্টাকে আমাদের সকলের উৎসাহিত করা উচিত, কারণ তাঁর কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।”

​উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:-
​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন, আচারগাঁও ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক সাঈদ আহম্মেদ, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির পরিচালক শেখ এনামুল হক রনি, মুসুল্লী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এনায়েত করিম ভূঁইয়া।

​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, গ্রিনম্যান এনামুল হক, ফাইজুল ইসলামসহ চাঁনপুর গোলাপফুল একতা ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিক বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, এবাদুল ইসলাম, ডোলন এবং আশরাফুল ইসলাম মাহফুজ।

​দশ বছর ধরে নান্দাইলের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশনটি যে নিঃস্বার্থ সেবামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা এলাকার শিক্ষানুরাগী মহলে ব্যাপক প্রশংস কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd