1. admin@moheshpurnews24.com : admin :
March 14, 2026, 3:26 pm
শিরোনামঃ
গাইবান্ধার জেলা সাঘাটায় উপজেলায় ১৯০ পিস ইয়াবাসহ নারী আটক চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে সচেতনামূলক কর্মসূচি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন। দিনাজপুরের হাকিমপুরে অসহায়দের মাঝে অনুদান ও হুইল চেয়ার বিতরণ করলেন উপদেষ্টা ডা. জাহিদ হোসেন মধুপুরে এতিমখানায় ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানের মাঝে খেজুর বিতরণ বস্তিবাসীর জীবন মান উন্নয়নের বিকল্প নেই – ইলিয়াস হোসেন মাঝি ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন।

  • Update Time : Saturday, March 14, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে  মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার ১৪ মার্চ  সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীনের নেতৃত্বে একটি ব়্যালী বের করা হয়। ব়্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও শাহীনা নাছরীন।

এসময় ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রমের শুরু করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরসহ বেশ কয়েকটি স্থানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়। এ সময় ইউএনও শাহীনা নাছরীন বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, ইউপি সদস্য আক্কল আলী,মহিলা ইউপি সদস্য গুলবাহার বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd