1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:20 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস অ্যাথলেটিক্স প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : Saturday, May 9, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
সারাদেশের মতো নেত্রকোণাও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় ৯ মে শনিবার দুপুরে নেত্রকোণা মোক্তার পাড়া মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত খেলোয়ার জেলা পর্যায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার ও নেত্রকোনা সদর সার্কেল সজল কুমার সরকার।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১০০-২০০ মিটার দৌড়, সাঁতার,দীর্ঘ লাফ বালক বালিকা বিভাগে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি খন্দকার মুশফিকুর রহমান বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি সুচিন্তিত,প্রত্যয়শীল ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬ এর মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম একদিন বাংলাদেশের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার জেলা ক্রীড়া সংগঠন হেদায়েত উল্লাহ রুমিন,ক্রীড়া সংগঠন আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী। গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ নেত্রকোণা জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd