1. admin@moheshpurnews24.com : admin :
October 2, 2026, 10:44 pm
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা চাকুসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময় আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড ফরিদপুরে চ্যানেল আই এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্রেকিং নিউজঃ

ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • Update Time : Friday, October 2, 2026

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মুদি ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে একটি মুদি দোকান পরিচালনা করেন। শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে প্রতিদিনের মতো তিনি দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে নলেয়া গ্রামের লেংরার দোকানের সামনে ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁর পথরোধ করে।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, পথরোধ করার পর ওই যুবকেরা তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর করেন। একপর্যায়ে তাঁর পকেটে থাকা ব্যবসার ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি বাটন মুঠোফোন নিয়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন বলে জানা যায়।

ভূরুঙ্গামারী থানার ডিউটি অফিসার এসআই জাকির হাসান অভিযোগ এর বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd