চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
মঈনীয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে মসজিদুল ইকরা প্রাঙ্গণে এক বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
সভায় সংগঠনের সভাপতি, সহসভাপতি ও কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বর্ষবরণ অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন সওদাগর,সহ সভাপতি মোঃ সাদ্দাম, বিশেষ অতিথি আসাদুর রহমান,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভা শেষে উপস্থিত সকলের জন্য তবারকের ব্যবস্থা করেন মঈনীয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলা শাখা।।
সংগঠনের নেতৃবৃন্দ বর্ষবরণ অনুষ্ঠান সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।