1. admin@moheshpurnews24.com : admin :
November 7, 2026, 4:12 pm
শিরোনামঃ
মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত । অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। আবু নাছের রায়হানের বদলির আদেশে কাঁঠালিয়ায় সাধারণ মানুষের ক্ষোভ, প্রত্যাহারের দাবি ​হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ মঈনীয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলা শাখার বর্ষবরণ উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজঃ

​হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • Update Time : Saturday, November 7, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়েল চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক, হরিণাকুণ্ডু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার এবং হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
​দিবসটি সম্পর্কে এ প্রজন্মের তরুণ শিক্ষার্থীদের সচেতন ও অবহিত করার লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​এদিকে দিবসের কর্মসূচির মধ্যে অন্যতম আকর্ষণ ছিল বিকেল ৩টায় হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে পুরো মাঠজুড়ে উৎসবে মাতেন সাধারণ মানুষ।
​প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মুক্তিযোদ্ধা একাদশের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার। অন্যদিকে হরিণাকুণ্ডু পৌরসভা একাদশও মাঠে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে।
​উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। উপস্থিত দর্শকরা জানান, এ ধরনের বর্ণাঢ্য ক্রীড়া আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক ঐক্য ও পরস্পরের মধ্যে সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd