মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশপুর খালিশপুর আদর্শ থানা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশপুর এ এস এস সি দাখিল ও সমমনা শিক্ষার্থীও জিপিএ-৫ প্রাপ্ত প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৬ । মহেশপুরের স্থানীয় একটি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনার অনুষ্ঠান। কৃতি শিক্ষার্থী ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদাহ -৩ আসনের এম পি মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। কিছু শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝিনাইদাহ জেলার শাখার ছাত্রশিবিরের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম। ঝিনাইদহ জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর আদর্শ থানা শাখার সভাপতি মাসুম বিল্লা খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খালিশপুর আদর্শ থানা শাখার সেক্রেটারি মোঃ শিমুল হোসেন।