1. admin@moheshpurnews24.com : admin :
September 14, 2026, 4:36 am
শিরোনামঃ
মহেশপুরে জামায়াতের মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ এর মোটরসাইকেল শোডাউন। নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে জামায়াতের মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ এর মোটরসাইকেল শোডাউন।

  • Update Time : Sunday, September 13, 2026

মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ

১৩/৯/২৬ তারিখ রবিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে মহেশপুরে পৌর মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশের পক্ষে বিশাল এক মোটরসাইকেল শোডাউন।

বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ আগামী পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হিসেবে অনেক আগে থেকেই তার নির্বাচনী কার্যক্রম চালু রেখেছেন। তারই ধারাবাহিকতায় মহেশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শত শত মোটরসাইকেল ও জনশক্তি নিয়ে মোটরসাইকেলের এক বিশাল বহর যাত্রা শুরু করে। মোটরসাইকেল শোডাউনটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বাজার ও রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় মোটরসাইকেল শোডাউনকে লক্ষ্য করে আশেপাশের উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায় ও উৎসাহ ব্যঞ্জনক মন্তব্য শোনা যায়। উল্লেখ্য আগামী পৌর নির্বাচনে বাংলাদেশের জামাতে ইসলামী মহেশপুর পৌরসভার জামায়াতের মেয়র হিসেবে ইসমাইল হোসেন পলাশকে মনোনীত করে। ইসমাইল হোসেন পলাশ বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি ও চৌগাছার একটি স্বনামধন্য কলেজের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পন্ন করে চলেছেন। পৌরসভা এলাকায় গরীব দুঃখী মানুষের সমস্যা সমাধানাকল্পে বিভিন্ন ধরনের ব্যক্তিগত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সরকারি বিভিন্ন অফিসের সাথে সমন্বয় করে সামাজিকভাবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন। মহেশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় , ইসমাইল হোসেন পলাশ জামাত মনোনীত হওয়ার কারণে তার জনসমর্থন অনেক এগিয়ে রয়েছে এবং আগামী পৌর মেয়র নির্বাচনে তিনি আশাবাদী যে ফলাফল তার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশের মোটরসাইকেল শোডাউন টি মাগরিবের নামাজের আগ দিয়েই শেষ হয়ে যায়। এই শোডাউনটি তে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ সংগঠনের দায়িত্বশীলবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd