1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:19 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কৃতিত্ব: আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা

  • Update Time : Saturday, April 11, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ–২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের গর্বিত সন্তান আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুশনা ইউনিয়নের নাগরিক সমাজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক মালদ্বীপে অনুষ্ঠিত অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ। আশিকুর রহমান এ খেলায় ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন শাহ আলম বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং সাবেক কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা। তাদের মধ্যে মাসুম বিল্লাহ, আনাস উদ্দিন, ক্রীড়াবিদ আহসানুজ্জামান বাদল এবং রুস্তম আলী উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, আশিকুর রহমানের এই অর্জন শুধু কুশনা ইউনিয়ন নয়, পুরো ঝিনাইদহ জেলার জন্য গর্বের বিষয়। তার এ সাফল্য তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি আশিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd