1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:20 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : Thursday, July 23, 2026

​মোঃ রবিউল ইসলাম, (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (উপজেলা পর্যায়)।
​আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিয়ানাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মমিন,পৌর বিএনপির সভাপতি মো. জিন্নাতুল হক খাঁন। ১
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার সেকেন্ড অফিসার শ্যামা প্রসাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আনিচুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহেদ জোয়ার্দার এবং হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসকের বিশেষ সহকারী মো. তারেক আল মামুন।
​এ ছাড়াও স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং ক্রীড়ামোদী দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd