1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:20 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

  • Update Time : Sunday, August 2, 2026

মোঃ রবিউল ইসলাম, (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
​উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী খেলায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।
​ফাইনালে চাঁদপুর ও রঘুনাথপুর ইউনিয়ন দল প্রতিদ্বন্দ্বিতা করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রঘুনাথপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়।
​খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এম এ মজিদ এবং হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়।
​এসময় আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুন হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ঝন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
​অতিথিরা তাদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd