1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 11:15 pm
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান

  • Update Time : Saturday, November 1, 2025

শাহাদাত কামাল শাকিল

কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬ বছর উপলক্ষে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের সাথে কৃতি শিক্ষার্থীবৃন্দ।

গতকাল শুক্রবার দিনব্যাপী গোমতি টাচ পার্কে কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬ বছর উপলক্ষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য সাজে ও মনোরম পরিবেশে কারাতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার, কারাতে এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভাপতি করেন-টুর্ণামেন্টের চেয়ারম্যান ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন সাধারণ সম্পাদক গাজী মোঃ মামুন হুদা। পরিচালনায় ছিলেন-এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান (আবু)। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন মোঃ নাজমূল হাসান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হারুন উর রশিদ সুমন, মোঃ নুরে আলম, মোঃ কামরুল হাসান, নাজমুল খন্দকার, নাহিদ খন্দকার, মোঃ প্রান্ত, মোঃ ফুয়াদ, তোফা, রাহিল, আদিবা, ফজলে রাব্বি।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইতিপূর্বেও জাপান, কোরিয়া, চিন, কম্পোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কাসহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সাফল্যের সাথে সুমান অর্জন করেছে।

অনুষ্ঠান শেষে সভাপতি ও টুর্ণামেন্টের চেয়ারম্যান হাজী মামুন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd