1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:18 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬

  • Update Time : Friday, May 15, 2026

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় আজ ১৫ মে ২০২৬ খ্রি. তারিখে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬”। চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন (সিকেএ) আয়োজিত এ বর্ণাঢ্য প্রতিযোগিতা দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি জনাব মোঃ শাহজাদা আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক ও রেফারি মোঃ কাওসার আহমেদ।

প্রতিযোগিতায় চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কাতা (একক কৌশল প্রদর্শনী) ও কুমিতে (প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই) বিভিন্ন বিভাগে খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও নৈপুণ্যে প্রদর্শন করেন। প্রাণবন্ত প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।

বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কারাতে খেলাকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd