1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 1:32 pm
শিরোনামঃ
আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ব্রেকিং নিউজঃ

শিশুশ্রম নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান, কিশোরগঞ্জে দিবস পালন

  • Update Time : Monday, June 29, 2026

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬। “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সভায় জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম শুধু একটি শিশুর অধিকার লঙ্ঘনই নয়, এটি দেশের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করে। প্রতিটি শিশুর নিরাপদ, আনন্দময় ও শিক্ষাবান্ধব শৈশব নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ, নিয়োগকর্তা এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শ্রম থেকে ফিরিয়ে আনা শিশুদের নিয়মিত তদারকি, ঝুঁকিপূর্ণ পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষম সদস্যদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বলেন, দারিদ্র্য, অশিক্ষা ও সচেতনতার অভাব শিশু শ্রম বৃদ্ধির অন্যতম কারণ। এসব সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, মেডিকেল অফিসার ডা. মিনহাজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুশ্রম নির্মূল করে প্রতিটি শিশুর জন্য শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd