1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 11:12 pm
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করেন -এসপি গৌতম কুমার বিশ্বাস

  • Update Time : Friday, July 17, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

‘সুস্থ পুলিশ, সক্ষম পুলিশ, জনবান্ধব পুলিশ’ গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় সুধীজন এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে পুলিশ লাইন্স মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, একজন পুলিশ সদস্যের পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের জন্য সাহস ও পেশাদারিত্বের পাশাপাশি প্রয়োজন শারীরিক সক্ষমতা এবং দৃঢ় মানসিক শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলা পুলিশের নিয়মিত ক্রীড়া চর্চার অংশ হিসেবে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “যে পুলিশ মাঠে শক্তিশালী, সে জনগণের সেবায় ও অপরাধ দমনে আরও বেশি শক্তিশালী।” তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দলগত ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা আরও জোরদার করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুস্থ, সক্ষম ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার এ উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd