নিজস্ব সংবাদদাতা:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান রনি, সভাপতি, মহেশপুর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
– দবির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক, মহেশপুর উপজেলা বিএনপি।
– মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, মহেশপুর পৌর বিএনপি।
– মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক, মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও সাংগঠনিক সম্পাদক, মহেশপুর উপজেলা বিএনপি।
– সেলিম রেজা, সাধারণ সম্পাদক, ২ নং ফতেপুর ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম রেজা, সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলাধুলার প্রসার, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন। তারা আয়োজকদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।