1. admin@moheshpurnews24.com : admin :
August 21, 2026, 6:17 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত নিয়ামতপুরে কুপ্রস্তাব দিয়ে ওসির ড্রাইভার স্ট্যান্ড রিলিজের ঘটনায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন মৌসুমি নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ পটিয়ার এমপি ইউএনও এর নির্দেশনায় আবু তাহের এর নেতৃত্ব পরিবর্তনের হাওয়া শুরু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে মোহনগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই জেলায়, প্রশ্নের মুখে পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন মহেশপুরে অসহায় দিনমজুর ফিরোজকে নতুন ভ্যান উপহার দিলেন ইউএনও। বিএনপি সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত 
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : Friday, August 21, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অ্যাডহক কমিটির সদস্য মোঃ মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মশিউর রহমান মিঠু ও সদস্য মোঃ তৌফিকুল ইসলাম তোফাসহ সংশ্লিষ্টরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও ভোলাহাট উপজেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভোলাহাট উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সদর উপজেলার ১০ নং খেলোয়াড় মোঃ আহাদ আলী। খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এমন আয়োজন ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd