1. admin@moheshpurnews24.com : admin :
August 22, 2026, 11:19 pm
শিরোনামঃ
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় হাঁস চুরি করতে গিয়ে কাঁঠালিয়ায় গণপিটুনির শিকার ২ যুবক, পুলিশে সোপর্দ নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। ১২ বছরের পথচলায় সাফল্যের ধারাবাহিকতা, অপপ্রচার নিয়ে ক্ষোভ শাহীন ক্যাডেট একাডেমির মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : Saturday, August 22, 2026

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে  নাসিরনগরে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,ঈদ সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ২২আগস্ট সকালে স্থানীয় প্রশিকা মানবিক কেন্দ্রের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মাজহারুল হক পাঠান রাব্বি ও মিলাদ উদযাপন কমিটির আহবায়ক মাওলানা আবদুল হাকিমের যৌথ সঞ্চালনায় এতে  প্রধান অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-ক্বাদেরী।
প্রধান বক্তা ছিলেন জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা  মুস্তাক আহমেদ আল-ক্বাদেরী। উদ্বোধক ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি পীরজাদা মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য  রাখেন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা আশরাফুল আজিজ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,
দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া,ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাওলানা আবু বক্কর সিদ্দিক,শ্রীঘর দরবার শরীফের পীরজাদা মুফতি খন্দকার নজরুল ইসলাম,নাছিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আলী আজম নৌশাদ,ইউপি সদস্য মোহাম্মদ আজদু মিয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন শহীদ নূরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ক্বারি রুহুল আমিন রেজা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের সভাপতি হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন ।
অনুষ্ঠান শেষে স্মৃতি সংসদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও ঈদ সামগ্রী বিতরণ এবং  বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় অধিবেশনে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের দুই বছরের জন্য হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইনকে সভাপতি, মাওলানা আবদুল হাকিমকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন স্মৃতি সংসদের উপদেষ্টা জুবায়ের আহমেদ। পরে এক মিলাদ,কিয়াম ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করীম আলকাদরী। অনুষ্ঠানে  শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের নেতৃবৃন্দসহ পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd