1. admin@moheshpurnews24.com : admin :
September 13, 2026, 5:27 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান ফরিদপুরে কার্টনবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার ফেনীতে ২৪ ঘণ্টায় ২১ আসামি গ্রেপ্তার রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ফরিদপুরে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় উপচে পড়া ভিড় জমিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়, ভোগান্তিতে কৃষক ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি ‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন নেত্রকোনায় দের যুগ ধরে বন্ধ শিল্পকলা একাডেমী বাদ্যযন্ত্র ও বরাদ্দের নেই হদিস ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে কার্টনবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার

  • Update Time : Saturday, September 12, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনবন্দি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে।

(১২ সেপ্টেম্বর) শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালীর রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ পৌঁছে কার্টনগুলো উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো খুলে এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কার্টনবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd