1. admin@moheshpurnews24.com : admin :
September 21, 2026, 11:17 pm
শিরোনামঃ
মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা মহেশপুরে মানব পাচার বিষয়ক উপজেলা পযায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত। মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বাকেরগঞ্জ রতনা আমিন মহিলা কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার ‎নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী। নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

  • Update Time : Monday, September 21, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীনসহ সংশ্লিষ্টরা। পরে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা টিয়া পাখিগুলোকে খাঁচাবন্দি না রেখে প্রকৃতিতে অবমুক্ত করার উদ্যোগটি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। পাখিপ্রেমী ও সচেতন মহলও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্য পাখি শিকার ও অবৈধভাবে আটকে রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, “বনে পাখি বনেই মানায়।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd