1. admin@moheshpurnews24.com : admin :
October 3, 2026, 1:14 am
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা চাকুসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময় আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড ফরিদপুরে চ্যানেল আই এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্রেকিং নিউজঃ

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

  • Update Time : Thursday, October 1, 2026

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফে অনুমতি ছাড়া শরণার্থী ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ এপিবিএন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের ২৬ নম্বর শালবাগান শরণার্থী ক্যাম্পের ডি/৪ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্প সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ক্যাম্প এলাকায় দিবাকালীন মোবাইল টহল চলছিল। এ সময় নূর মোহাম্মদ অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত এপিবিএন সদস্যরা তাকে আটক করেন।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্যাম্প-২৪-এর সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত বিনা অনুমতিতে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টার ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার অপরাধে নূর মোহাম্মদকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ শালবাগান ক্যাম্পের ই/৭ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৭৫৫৫৭।

এ ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd