1. admin@moheshpurnews24.com : admin :
October 16, 2026, 11:06 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৩৯, মোট আক্রান্ত ২ হাজার ৬৮০ কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ হ্নীলায় দারুস সুন্নাহ মাদ্রাসা-হোয়াকিয়া পাড়া সড়কের ঢালাই কাজ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার মুকুটনাইট ধাতু চৈত বিহার কমিটির নেতৃবৃন্দ খোরশেদ আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ – টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড হরিণাকুণ্ডুতে প্রীতি ফুটবল ম্যাচে ইউএনও একাদশ চ্যাম্পিয়ন কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ, মহেশপুরের ২ নারী ও এক পুরুষসহ আটক ৫ শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

  • Update Time : Thursday, October 15, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে দুই জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ মিটার রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার আলিমনগর ঘাট থেকে নারায়ণপুর পর্যন্ত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. রানা (৩০) এবং মাহাতাব উদ্দিনের ছেলে মো. মংলু (৩৫)। অভিযান চলাকালে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে তাঁদের প্রত্যেককে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া নৌ-পুলিশ ও বিজিবির একটি করে দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, “সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ”মৎস্যসম্পদ সংরক্ষণ, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd