1. admin@moheshpurnews24.com : admin :
October 28, 2026, 11:56 pm
শিরোনামঃ
পলাশ বাড়ী উপজেলায় ৭ নং পবনাপুর ইউনিয়ন বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা পরিবেশ দূষণের আশঙ্কা মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত রক্তাক্ত পল্টন ট্রাজেডি,বিচারের দাবিতে মহেশপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত।অ পলাশবাড়ি উপজেলায় ৭ নং পবনাপুরে বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা, পরিবেশ দূষণের আশঙ্কা। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পল্টন ট্রাজেডি দিবসে নীলফামারী জেলা জামায়াতের বিক্ষোভ ও আলোচনা সভা সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত।অ

  • Update Time : Wednesday, October 28, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার খালিশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ এবং কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, জামায়াতে ইসলামীর মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি ও আগামী পৌর মেয়র নির্বাচনে মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ , জেলা বিএনপির সভাপতি মোঃ মেহেদী হাসান রনি ,বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মাইকেল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবোজ্জ্বল নাম। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অসামান্য আত্মত্যাগ ও বীরত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্যও তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd