মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদাহ জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।