1. admin@moheshpurnews24.com : admin :
November 20, 2026, 3:33 am
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ। মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ।

  • Update Time : Thursday, November 19, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী লুৎফর রহমানের বিরুদ্ধে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারী কর্মীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি হারিয়ে ও টাকা ফেরত না পেয়ে বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন ওই নারী। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী সিমু আক্তার অভিযোগ করেন, তিনি ২০১৯ সাল থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে হাসপাতালের অফিস সহকারী লুৎফর রহমান তাঁর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেন।
সিমু আক্তারের অভিযোগ, সম্প্রতি লুৎফর রহমান মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর আপন ভাতিজাকে চাকরিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে পান্না নামে এক নারীকে তাঁর জায়গায় বসানো হয়েছে। ফলে দীর্ঘদিন কর্মরত থাকার পরও তাঁকে কর্মস্থলে আর কাজ করতে দেওয়া হচ্ছে না।
ভুক্তভোগী জানান, চাকরি হারানোর পর থেকে তিনি পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রতিদিন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাজের সুযোগ চাইলেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। বর্তমানে তিনি দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, চাকরি ফিরে পাওয়া এবং অভিযুক্তের কাছ থেকে নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযুক্ত অফিস সহকারী লুৎফর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd