1. admin@moheshpurnews24.com : admin :
June 1, 2026, 8:04 pm
শিরোনামঃ
বারহাট্টায় পশুর হাটে ‘অনিয়ম’ খাস আদায় ৪০ লাখ,সরকারি হিসেব কোষাগারে ১৫ লাখ গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার আজ যোগদান করেন প্রধানমন্ত্রীর সাথে ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া’ টিমের সাক্ষাৎ: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশেষ পরামর্শ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কাজল ঢোপ ফোরকানি বাজারে মোটরসাইকেল চুরি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন গোবিন্দগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা অবস্থায় রাজা মিয়ার মৃত্যু
ব্রেকিং নিউজঃ

অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–২)-এর ফাইনাল সম্পন্ন

  • Update Time : Tuesday, February 17, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত “অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–২)”–এর ফাইনাল ম্যাচ ১৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় শুরু হওয়া এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মুখোমুখি হয় শহীদ জব্বার একাদশ ও শহীদ শফিউর একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক ছিল সুফিয়া-মান্নান ফাউন্ডেশন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ফাউন্ডেশনটি নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক উদ্যোগে সহযোগিতা করে আসছে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল; ডা. এস. কে. এম নাজমুল হাসান, বিভাগীয় প্রধান (হেপাটোলজি); ডা. মীর নুর উস সাদ (সৈকত), বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন; ডা. মোঃ নাছিরুজ্জামান সেলিম, সহকারী পরিচালক; এবং মোঃ মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবীর মিল্লাতি, পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা; মোঃ আশিকুর রহমান তানভীর, নির্বাহী অফিসার, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; জনাব আল রাবি, জেনারেল ম্যানেজার, ঝংকার আইটি। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আনোয়ার পাশা।
ফাইনাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোঃ একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ কবির শাহ, সভাপতি, আউটসোর্সিং শসৈনইমেকহা শাখা, কিশোরগঞ্জ।
সংশ্লিষ্টদের মতে, ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd