খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া)
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২৬ সিজন-৪এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ২৯ মে বিকেল শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২৬ সিজন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর)সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব এম এ হান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপি সভিপতি সৈয়দ আবু সারোয়ার, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মোবাইল আসক্তির অন্ধকার জগত থেকে বের করে এনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল জাতি গঠনে মাঠের খেলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।