1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 11:13 pm
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন তরুণ সংঘ

  • Update Time : Monday, June 1, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৩১ মে) বিকেলে আয়োজিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুরন্ত স্পোর্টিং ক্লাব ও তরুণ সংঘ। রোমাঞ্চকর এ ম্যাচে দুরন্ত স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় তরুণ সংঘ।
ফাইনাল খেলা ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ। মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। খেলার উদ্বোধন করেন বিন্নাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর বারিক কোকন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম চপল, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ (সাদাম), অনিফ হাসান জান্নাতুল, শিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, পরিচালক হুমায়ুন কবীর মিল্লাতি, নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান তানভীরসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন। তারা বলেন, “একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে প্রতিবছর এ ধরনের যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সুফিয়া-মান্নান গণগ্রন্থাগারের আয়োজনে এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবসমাজের ব্যাপক অংশগ্রহণ ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd