1. admin@moheshpurnews24.com : admin :
November 14, 2026, 12:18 am
শিরোনামঃ
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মহেশপুরের মকলেচুর রহমান। ​কুমার নদের বুকে সাঁকো নির্মাণ: তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের উদ্যোগ আধুনিকতার ছোঁয়ায় নাসিরনগর থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মহেশপুরে জামায়াতের উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ব্যস্ত সময় পার করছে কৃষক,ফসলের মাঠে বসেই খাচ্ছে খাবার সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি গাইবান্ধা সদর কুপতলা ইউনিয়ন প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় তাহিদ হাজী গ্রেফতার।
ব্রেকিং নিউজঃ

​কুমার নদের বুকে সাঁকো নির্মাণ: তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের উদ্যোগ

  • Update Time : Friday, November 13, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকূপা উপজেলার সীমান্তবর্তী এলাকার তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে কুমার নদের ওপর নিজ উদ্যোগে নির্মিত হচ্ছে পারাপারের একটি সাঁকো। নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং এন,টি,পি ক্লাবের যৌথ উদ্যোগ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এই মানবিক ও সেবামূলক কাজটি বাস্তবায়িত হচ্ছে।
​জানা যায়, কুমার নদের দুই পাড়ের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর এবং শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর ও ফুলহরি ইউনিয়নের পুটিমারি—এই তিনটি গ্রামের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নদী পারাপার সবসময়ই একটি বড় বাধা ছিল। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হতো এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমসহ প্রতিকূল আবহাওয়ায় এই দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যেত।
শুক্রবার দুপুরে (১৩ নভেম্বর) ​সম্প্রতি এই নির্মাণাধীন সাঁকোটি সরেজমিন পরিদর্শন করেন নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষাবিদ জনাব মোঃ শরিফুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
​স্থানীয়রা আশা প্রকাশ করছেন, সাঁকোটির নির্মাণকাজ সম্পূর্ণ হলে এই তিন গ্রামের মানুষের মধ্যে সরাসরি যাতায়াত ও যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, শিক্ষা ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
​এটি কেবল নদীর ওপর একটি সাধারণ সাঁকো নির্মাণ নয়; বরং তিনটি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার এক অনন্য সেতুবন্ধন। এমন একটি মহৎ উদ্যোগে এগিয়ে আসায় নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। মানবিক এই উদ্যোগের ফলে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ চিরতরে ঘুচে যাবে বলে প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd