1. admin@moheshpurnews24.com : admin :
November 14, 2026, 12:18 am
শিরোনামঃ
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মহেশপুরের মকলেচুর রহমান। ​কুমার নদের বুকে সাঁকো নির্মাণ: তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের উদ্যোগ আধুনিকতার ছোঁয়ায় নাসিরনগর থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মহেশপুরে জামায়াতের উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ব্যস্ত সময় পার করছে কৃষক,ফসলের মাঠে বসেই খাচ্ছে খাবার সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি গাইবান্ধা সদর কুপতলা ইউনিয়ন প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় তাহিদ হাজী গ্রেফতার।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ব্যস্ত সময় পার করছে কৃষক,ফসলের মাঠে বসেই খাচ্ছে খাবার

  • Update Time : Friday, November 13, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় গ্রাম বাংলার এক সময়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব এখন প্রায় হারিয়েই গেছে। আধুনিকতার ছোঁয়া, শ্রমিক সংকট আর উৎপাদন ব্যয়ের চাপে কৃষকের মুখে নেই হাসি। বরং আমন ধান কাটার মৌসুমে ব্যস্ত সময় পার করছেন তারা। এমন চিত্র দেখা গেছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ, হিরণপুর সহ বেশ কয়েকটি এলাকায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটায় ব্যস্ত। অনেকেই সময় বাঁচাতে মাঠেই বসে দুপুরের খাবার সেরে নিচ্ছেন। কাটা ধান বাড়ির উঠানে তুলে রাখছেন তারা আবার কেউ কেউ ফসলের মাঠেই ধান কেটে রেখে দিচ্ছেন। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য মাঠের ক্ষেতে বা আইলে কৃষকের খাবার-দাবার। কাজের ফাঁকে সকালে নাস্তা আর দুপুরের খাবার সারেন তারা। এই প্রথা চলে আসছে আদিকাল থেকে। ভোর বা সকালে কৃষক ও শ্রমিক চলে যান মাঠের ক্ষেতের কাজে। কাঁধে থাকে লাঙ্গল-জোয়াল, মই।কারো হাতে কাস্তে বা হাসুয়া। কেউবা কোদাল হাতে মাঠে চলে যায়। রোদ, ঝড়-বৃষ্টিতে একমনে কাজ করেন তারা। সকালে বাড়ি ছাড়েন বলে নাস্তা ও দুপুরের খাবারটি মাঠে সারেন তারা। কৃষাণ বধূরা গামছায় বেঁধে নাস্তা নেন। কোনো সময় দুপুরে খাবার পোটলায় বেঁধে প্রিয় মানুষটির খাবার নিয়ে যান। সঙ্গে থাকে বাসি তরকারি, ভর্তা, কাঁচা মরিচ আর পেঁয়াজ। তরকারি বাসি কিংবা টাটকা এবং পদ যাই থাক পেঁয়াজ ও কাঁচা মরিচ থাকতেই হবে পাতে। কর্মজীবী মানুষটির অপেক্ষায় থাকেন খাবারের। অবশেষে আসে সেই মহেদ্রক্ষণ। কাজের ফাঁকে মাঠের ক্ষেতে বা আইলে কিংবা উঁচু জায়গায় বসে খাবার খান। খাওয়া-দাওয়া শেষে কৃষাণী বধূ বাড়ির পানে ফিরেন।গোটা নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় এই প্রথা চলে আসছে আদিকাল থেকে।

এদিকে কথা হয় ওই ধান কাটতে আসা শ্রমিক জয়নালের (৪৫) সঙ্গে। জয়নাল বলেন, আমি অন্যের জমিতে কাজ করছি। আসার সময় সকালের নাস্তা ও দুপুরের খাবার আনার জন্য স্ত্রী হাজেরাকে বলেছি। আমার একটি সাত বছরের একটি সন্তান রয়েছে। খাবার এলে সবাই মিলে মাঠের ক্ষেতে বা আইলে বসে খাবার খেয়ে নেবো। এর মধ্যে অন্যরকম মজাই আছে যা কাউকে বোঝানো যাবে না। এ বিষয়ে কৃষক মামুন রশিদ বলেন, নেত্রকোনা জেলার গ্রামীণ ঐতিহ্য হচ্ছে মাঠে-ঘাটে কৃষক ও শ্রমিকের খাবার-দাবার। এই প্রথা এখনও চালু রয়েছে। স্থানীয় কৃষক আবুল কালাম জানান, বর্তমানে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজের জন্য একজন শ্রমিকের মজুরি দিতে হচ্ছে ৬০০-৭০০ টাকা। এর সঙ্গে সকালে নাস্তা ও দুপুরে ভাতের ব্যবস্থাও করতে হয়।

এদিকে সিংহের বাংলা ইউনিয়নের এক ধানক্ষেতের মালিক হেলাল বলেন, ধান কাটার লোকই পাওয়া যায় না। অনেকেই মাঠে কাজ করতে চায় না। যে পরিমাণ খরচ করে ধান চাষ করতে হয়, তাতে লাভের আশা করা কঠিন। এইভাবে চললে আগামীতে ধান চাষ করাই অসম্ভব হয়ে পড়বে। এ বছর ইরি, বিআর-৭৫, বিআর-২২, বিআর-২৮, মোটা ধান ও কালোজিরাসহ বিভিন্ন জাতের ধানে বাম্পার ফলন হলেও উৎপাদন ব্যয়ের কারণে কৃষকেরা চরম হতাশায় রয়েছেন। এদিকে চল্লিশা গ্রামের কৃষক আলী হোসেন জানান, শ্রমিক না পেয়ে তাকে একাই ধান কেটে বাড়িতে আনতে হয়েছে। তাই নিজের জমির পাকা ধান কাটতে সকালে নাস্তা খেয়ে দুপুরের খাবার নিয়ে ধান কাটতে এসেছি। দুপুরে ক্ষেতের আইলে বসেই খাবার খেয়েছি।কৃষকেরা বলেন, সবসময় মাঠেই বসে কৃষকেরা আনন্দের সঙ্গে খাবার খান। নবান্ন উপলক্ষে থাকত উৎসবের আমেজ। এখন সেই সংস্কৃতি হারিয়ে গেছে। আজকের কৃষক মাঠে বসে নয়, বাড়িতে এসে খেতে চায়—কারণ আনন্দ নেই, আছে শুধু দায় আর দুশ্চিন্তা। তাই মাঠে বসে কৃষকদের খাবার খেতে এখন খুব কমই দেখা যায়।

১৩/১১/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd