1. admin@moheshpurnews24.com : admin :
November 14, 2026, 12:18 am
শিরোনামঃ
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মহেশপুরের মকলেচুর রহমান। ​কুমার নদের বুকে সাঁকো নির্মাণ: তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের উদ্যোগ আধুনিকতার ছোঁয়ায় নাসিরনগর থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মহেশপুরে জামায়াতের উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ব্যস্ত সময় পার করছে কৃষক,ফসলের মাঠে বসেই খাচ্ছে খাবার সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি গাইবান্ধা সদর কুপতলা ইউনিয়ন প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় তাহিদ হাজী গ্রেফতার।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন

  • Update Time : Friday, November 13, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত খোকন মিয়ার পরিবার। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে আটপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে খোকন মিয়ার পরিবারের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন তার ভাতিজা দূর্জয় ইসলাম। তিনি দাবি করেন, তার চাচার বয়স ৬০ বছর। আর অভিযোগকারী শিশুটির বয়স ১০ বছর। শিশুটি তার চাচার সন্তানের বয়সী।

এ বিষয়ে দূর্জয় ইসলাম বলেন, সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় এক মাস আগে খোকন মিয়ার স্ত্রী মারা যান। এরপর তিনি গ্রামের কয়েকজন এতিম শিশুকে খাওয়ানোর আয়োজন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ তার চাচার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ দিয়েছে বলে তার দাবী। অভিযোগে যে সময়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে সে সময় খোকন মিয়া বাড়িতে ছিলেন না। তিনি অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুলশ্রী গ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির দাদি বাদী হয়ে আটপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৩/১১/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd