মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকা পাওনা রেখে একটি ইটভাটার মালামাল ও ইট গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। পাওনাদারদের না জানিয়ে ভাটার মালামাল ও ইট সরিয়ে বিক্রির প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট পাওনাদাররা। এ ঘটনায় পাওনাদারদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যম কুমেদপুর গ্রামের ডোলের মোড় সংলগ্ন পূর্ব পাশে অবস্থিত রুস্তমের ভাটা। ভাটার মালিক মোঃ রুস্তম আলীর কাছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট পাওনাদাররা।
তাদের অভিযোগ, পাওনাদারদের সঙ্গে কোনো আলোচনা কিংবা সম্মতি ছাড়াই রাতের আঁধারে একটি কমিটি গঠন করেছেন ভাটার মালামাল ও ইট সরানো ও বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ এ বিষয়ে একাধিক পাওনাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এমন কোনো কমিটি গঠন বা মালামাল ও ইট বিক্রির সিদ্ধান্ত সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি।
স্থানীয় সূত্রের অভিযোগ, কথিত কিছু লোক
দায়িত্ব নিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভাটার মালামাল ও ইট বিক্রির অর্থ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে কি তারা এসব টাকা নিজেদের পকেট ভরবে তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পাওনাদার ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, ভাটার মালামাল ও ইট বিক্রি হয়ে গেলে পাওনাদারদের অর্থ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। প্রায় দেড় কোটি টাকা পাওনা রেখে মালামাল ও ইট বিক্রির উদ্যোগ নেওয়া হলে পাওনাদারদের স্বার্থ কীভাবে সুরক্ষিত থাকবে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
পাওনাদারদের ন্যায্য পাওনা নিশ্চিত করা, মালামাল ও ইট বিক্রির প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা পরিবারের সদস্যরা