খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রাজনগর-রসুলপুর গ্রামে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের রাজনগর-রসুলপুর গ্রামে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. হান্নান এমপি রাজনগর–রসুলপুর এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় এলাকার শত শত মানুষ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, রাজনগর-রসুলপুর গ্রামটি শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। এই এলাকার কোমলমতি শিশুদের দূরে গিয়ে পড়ালেখা করতে হতো। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকার শিশুদের শিক্ষার দ্বার খুলে গেল।
ইনশাআল্লাহ এই স্কুলটি একটি মডেল স্কুল হওয়ার জন্য যা যা করা প্রয়োজন, ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি এবং আমাদের সকলে মিলে করবো।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের দাবি ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিদ্যালয়টি চালু হলে এই গ্রামের পাশাপাশি আশপাশের গ্রামের শিশুরাও উপকৃত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ করে পাঠদান শুরু করা হবে। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।