1. admin@moheshpurnews24.com : admin :
November 24, 2026, 12:23 pm
শিরোনামঃ
ফরিদপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ গাইবান্ধা সদরে দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, উঠেছে দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক

  • Update Time : Tuesday, November 24, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : টানা চার দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নেত্রকোনায় আমন ধান কাটায় ছন্দপতন ঘটেছে। কোথাও জমিতে পাকা ধান হেলে পড়েছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকাতে না পারায় ঘরে তুলতে পারছেন না কৃষকরা। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ধান কাটার যন্ত্রও। এতে ধান কাটা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক ও যন্ত্রচালকরা। অন্যদিকে নতুন ধান বাজারে বিক্রি করতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন কৃষকরা। কৃষকরা জানান, এবার আমনের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি ও বাতাসে জমির পাকা ধান হেলে পড়েছে। অনেক জমির ধান কেটে রাখা হলেও বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না। ফলে ধান কাটা ও ঘরে তোলা-দুই কাজেই বাধা তৈরি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরোদমে ধান কাটার সুযোগ নেই। জেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের কৃষক তোরাব মিয়া বলেন, ‘আবহাওয়ার অবস্থা ভালো না। বাতাসে ক্ষেতের ধান শুয়ে পড়েছে। ধান না কাটলেও চলে না। কেটে রেখেছি, এখন ঘরের ভেতরেও শুকানোর জন্য রাখতে পারছি না।

জেলার চল্লিশা গ্রামের কৃষক জামাল মিয়া জানান, ধান কাটা শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে এখন অনেক গৃহস্থ কাজ বন্ধ রেখেছেন। ধান শুকানো যাচ্ছে না, আবার ব্যবসায়ীরাও কাঁচা ধান কিনতে চাইছেন না। এতে তিন দিন ধরে বসে থাকতে হচ্ছে তাদের। বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটার যন্ত্রচালক ও শ্রমিকরাও। তাদের ভাষ্য, আবহাওয়া অনুকূলে থাকলে একটি হারভেস্টার দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান কাটা সম্ভব। কিন্তু বৃষ্টির কারণে চার দিন ধরে কাজ বন্ধ থাকায় দৈনিক আয় থেকে বঞ্চিত হচ্ছেন তারা।হারভেস্টার চালক রফিক উদ্দিন জানান, প্রতিদিন তাদের প্রায় ১৫ হাজার টাকা আয় হতো। চার দিনে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো আয় হারিয়েছেন তারা। কৃষকদের অভিযোগ, এবার ফলন ভালো হলেও বাজারে ধানের দাম তুলনামূলক কম। বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়। এর ওপর বৃষ্টিতে ধান শুকাতে না পারায় ব্যবসায়ীরাও কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে নতুন ধান ঘরে তোলা ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

তবে কৃষি বিভাগের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে আমন ধানের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। কিছু এলাকায় ধানগাছ হেলে পড়লেও আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত ফসল ঘরে তোলা সম্ভব হবে। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমিরুল ইসলাম জানান, বৃষ্টিতে কিছু কিছু এলাকায় ধানগাছ হেলে পড়েছে। তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। যেসব জমির ধান কাটার উপযোগী হয়েছিল, সেগুলোর কর্তন এক থেকে দুই দিন পিছিয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে হেলে পড়া ধানও কেটে ফেলা সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার নেত্রকোনা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৯৯৫ হেক্টর জমি। এর বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৭০ হেক্টরে। ইতোমধ্যে ধান কাটা হয়েছে ১৭ হাজার ৭১০ হেক্টর জমির। জাতভেদে প্রতি হেক্টরে ৪ থেকে সাড়ে ৪ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এবার জেলায় ৪ লাখ ৪২ হাজার ৬৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে সরকারিভাবে জেলায় ১৭ হাজার ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ৩৫ টাকা, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা দরে ধান কেনা হবে। তবে বৈরী আবহাওয়ায় ধান কাটা ও শুকানোর কাজ ব্যাহত হওয়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

২৪-১১-২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd