1. admin@moheshpurnews24.com : admin :
March 10, 2026, 2:30 pm
শিরোনামঃ
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবেঃ এম এ হান্নান এমপি ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান ভৈরবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন তেজগাঁওয়ে ৪৭টি মাথার খুলি উদ্ধার, মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার ব্রাহ্মণবাড়ীয়ায় বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
ব্রেকিং নিউজঃ

হোসেনপুর পৌরসভায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : Tuesday, March 10, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন বক্তারা।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল—“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

হোসেনপুর পৌরসভার উদ্যোগে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহসী মাসনাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহসী মাসনাদ বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে আরও অগ্রসর হতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, হোসেনপুর পৌরসভার সচিব হাবিবুল্লাহ পিন্টু, পৌরসভার প্রকৌশলী ফরিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেত্রী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার এবং কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত নারীদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd