1. admin@moheshpurnews24.com : admin :
October 12, 2026, 10:19 pm
শিরোনামঃ
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪ অপহরণে ব্যবহৃত সিএনজি জব্দ- নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ জীবননগর সীমান্তে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া, তুলে দিল মানবিক সহায়তা ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪ অপহরণে ব্যবহৃত সিএনজি জব্দ-

  • Update Time : Monday, October 12, 2026

আবুল হাসনাত তুহিন, ফেনী: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে ফেনী জেলা পুলিশ। এ ঘটনায় অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) ফেনী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা এলাকার বাসিন্দা মো. বেলাল (৩৪)কে কেন্দ্র করে এ অপহরণের ঘটনা ঘটে। ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে।ভুক্তভোগীর স্বজনেরা বিষয়টি জানতে পেরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসির) সার্বিক সহযোগিতায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী পৌর এলাকার একটি স্থান থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয় এবং অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩২), ফিরোজ (৪২), আলাউদ্দিন (৩০) ও মো. রনি (২৮)। অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, অপহরণকারীরা ভুক্তভোগীকে আটকে রেখে তার স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দ্রুত যোগাযোগ এবং পুলিশের তাৎক্ষণিক অভিযানের ফলে অপহৃত যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd