1. admin@moheshpurnews24.com : admin :
July 31, 2026, 11:07 pm
শিরোনামঃ
যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতের পৌর যুব ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। উখিয়া ক্যাম্পে মার্কিন বিশেষ দূত: প্রত্যাবাসনের দাবিতে প্ল্যাকার্ড হাতে রোহিঙ্গাদের বিক্ষোভ ও অবস্থান: ফেসবুকে প্রেম থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করে চীনা যুবক ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন ​ নেত্রকোনার বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩ টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা, দুই মাদক কারবারি আটক কালের স্রোতে হারিয়ে যাচ্ছে নাসিরনগর চাতলপাড়ের বঙ্গবিহারী রায়ের বাড়ি সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রেকিং নিউজঃ

কালের স্রোতে হারিয়ে যাচ্ছে নাসিরনগর চাতলপাড়ের বঙ্গবিহারী রায়ের বাড়ি

  • Update Time : Friday, July 31, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত ও   দুর্গম উপজেলা নাসিরনগর। ইতিহাসের পাতায় নাসিরনগর নামটি বিশেষ স্থান দখল করে আছে। সময়ের ধারাবাহিকতায় কালের করাল গ্রাসে এ এলাকার ঐতিহ্য, অহংকার ক্রমশ জীর্ণ-শীর্ণ, বিস্মৃত হচ্ছে। সুজলা সুফলা শস্য শ্যামলা নাসিরনগর বহু পীর- আউলিয়া,দরবেশ, সাধক আর জ্ঞানী-গুণীর জন্মস্থান।

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি শুধু একটি পুরানো ভবন নয়,এটি ইতিহাস, ঐতিহ্য ও আভিজাত্যের এক অনন্য প্রতীক।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে অবস্থিত জমিদার বঙ্কবিহারী রায়ের বাড়ি (বড় বাড়ি) নামে পরিচিত।
ব্রিটিশ শাসনামলের একটি চমৎকার ও ঐতিহাসিক স্থাপনা। বাড়িটি প্রাচীন বাংলার জমিদারী প্রথা, আভিজাত্য এবং তৎকালীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন।
চাতলপাড়ের বঙ্গবিহারির বাড়ির ইতিহাসের কোন নির্দিষ্ট বিবরণ
পাওয়া যায়নি। তবে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় মেঘনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যের এলাকা। এই অঞ্চলটি অতীতে ব্যবসা-বাণিজ্য ও পাট চাষের জন্য বিখ্যাত ছিল। চাতলপাড়ে বাবু কুমুদ রায়, বাবু যোগেশ চন্দ্র রায় ও বাবু গোবিন্দ চন্দ্র রায়দের মতো ঐতিহাসিক ব্যক্তি ও জমিদারদের বসতি ছিল। চাতলপাড়ের ঐতিহ্যের সাথে হিন্দু, বৌদ্ধ ও মুসলিম সংস্কৃতির মেলবন্ধন রয়েছে।
ব্রিটিশ আমলে জমিদার বঙ্কবিহারী রায় এই অঞ্চলে জমিদারি পরিচালনা করতেন। চাতলপাড় এলাকার আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তার জমিদার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সুবিশাল এই ভবনটিতে ব্রিটিশ আমলের নান্দনিক কারুকার্য ও নির্মাণশৈলী ফুটে ওঠে। বাড়িটির বিশাল আকার ও নির্মাণ কাঠামো তৎকালীন সময়ের আভিজাত্যের পরিচয় বহন করে।
বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি কিছুটা জরাজীর্ণ ও ভগ্নপ্রায় হলেও, ইতিহাসপ্রেমী ও দর্শনার্থীদের কাছে এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd