1. admin@moheshpurnews24.com : admin :
September 20, 2026, 9:28 am
শিরোনামঃ
ষড়যন্ত্রমূলক সংবাদে’ উত্তাল নিয়ামতপুর, ফারুক মাস্টারের পক্ষে মানববন্ধন প্রকাশিত সংবাদ পুনঃযাচাই ও প্রত্যাহারের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাইলেন এলাকাবাসী নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময় কুতখাইলে ফুটবলের উন্মাদনা, মাঠে জমজমাট লড়াই কুতখাইল একাদশ বনাম চিকনীচর একাদশের মিনি ফুটবল ম্যাচে দর্শকদের উপচেপড়া ভিড় ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে একে নভেম্বর নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক
ব্রেকিং নিউজঃ

কুতখাইলে ফুটবলের উন্মাদনা, মাঠে জমজমাট লড়াই কুতখাইল একাদশ বনাম চিকনীচর একাদশের মিনি ফুটবল ম্যাচে দর্শকদের উপচেপড়া ভিড়

  • Update Time : Saturday, September 19, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কুতখাইলে অনুষ্ঠিত হয়েছে ‘কুতখাইল একাদশ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুতখাইল সরকারি স্কুল মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয় এ মিনি ফুটবল ম্যাচ।
খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই কুতখাইল সরকারি স্কুল মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা। একপর্যায়ে পুরো মাঠ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। তরুণ খেলোয়াড়দের নান্দনিক ফুটবল, আক্রমণ-পাল্টা আক্রমণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মুহূর্তে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
টুর্নামেন্টে কুতখাইল একাদশ ও চিকনীচর একাদশ মুখোমুখি হয়। ম্যাচ ঘিরে দুই দলের খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মানিক, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যশোদল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, সমাজসেবক আবুল বাশার, আল আমিন, সাংবাদিক মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, সাংবাদিক ফরহাদ হোসেন রাজ, সাংবাদিক আলআমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক।
উপস্থিত অতিথিরা বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। একই সঙ্গে এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক। কুতখাইলের মতো প্রত্যন্ত এলাকায় এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং একটি সুন্দর ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই কুতখাইল একাদশ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে।
খেলা শেষে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd