1. admin@moheshpurnews24.com : admin :
October 12, 2026, 11:13 pm
শিরোনামঃ
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪ অপহরণে ব্যবহৃত সিএনজি জব্দ- নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ জীবননগর সীমান্তে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া, তুলে দিল মানবিক সহায়তা ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

জীবননগর সীমান্তে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • Update Time : Monday, October 12, 2026

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মোঃ সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক ওজন ৫৭৫ গ্রাম, যার বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। এ সময় স্বর্ণ বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। স্থানটি গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৬৭ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গয়েশপুর বিওপির হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গয়েশপুর যাত্রীছাউনির সামনে সন্দেহভাজন হিসেবে মোঃ সেলিমকে আটক করা হয়। পরে তার ব্যাটারিচালিত অটোভ্যান তল্লাশি করে ভ্যানের সামনের অংশে সাদা রঙের মাইকের ব্যাটারি রাখার স্থানে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক মোঃ সেলিম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।
৫৮ বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd