1. admin@moheshpurnews24.com : admin :
October 28, 2026, 11:54 pm
শিরোনামঃ
পলাশ বাড়ী উপজেলায় ৭ নং পবনাপুর ইউনিয়ন বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা পরিবেশ দূষণের আশঙ্কা মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত রক্তাক্ত পল্টন ট্রাজেডি,বিচারের দাবিতে মহেশপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত।অ পলাশবাড়ি উপজেলায় ৭ নং পবনাপুরে বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা, পরিবেশ দূষণের আশঙ্কা। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পল্টন ট্রাজেডি দিবসে নীলফামারী জেলা জামায়াতের বিক্ষোভ ও আলোচনা সভা সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • Update Time : Wednesday, October 28, 2026

নিরজ্ঞন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) ফরিদপুর সার্কেল এর যৌথ আয়োজনে,(২৮ অক্টোবর) বুধবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে, সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সূস্মিতা সাহার সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
মোঃ শামছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাস মালিক সমিতির প্রশাসক মোঃ সোহরাব হোসেন, ডিপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মিনি বাস মালিক সমিতির সভাপতি মোঃ বজলুর রশিদ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম ও অরুণ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, চালককের
বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারনে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে।
ওভার স্পিড, ওভার টেকিং, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এতে আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। একটি সড়ক দূর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনার রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে। সেই সাথে ফিটনেস বিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এ সকল বিষয়গুলো খেয়াল করে গাড়ি চালালে দুর্ঘটনা রোধ সম্ভব হবে বলে জানান বক্তারা। বক্তারা, দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেক নাগরিকদের স্ব-স্ব অবস্থান থেকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর সভায় গুরুত্বারোপ করেন।

বিআরটিএ কতৃক সভার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র তুলে ধরা হয়। সভা শেষে শ্রেষ্ঠ দুইজন চালককে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd