1. admin@moheshpurnews24.com : admin :
November 14, 2026, 12:24 am
শিরোনামঃ
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মহেশপুরের মকলেচুর রহমান। ​কুমার নদের বুকে সাঁকো নির্মাণ: তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের উদ্যোগ আধুনিকতার ছোঁয়ায় নাসিরনগর থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মহেশপুরে জামায়াতের উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ব্যস্ত সময় পার করছে কৃষক,ফসলের মাঠে বসেই খাচ্ছে খাবার সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি গাইবান্ধা সদর কুপতলা ইউনিয়ন প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় তাহিদ হাজী গ্রেফতার।
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে জামায়াতের উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Friday, November 13, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মো. মোবারক হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের গণরায় অতিসত্বর বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রুকনদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শূরা সদস্য নির্বাচনের লক্ষ্যে রুকন সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির জনাব মো. আব্দুল আওয়াল এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহা. আব্দুল হাই।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির জনাব ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রুকন সদস্যরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য রুকন সদস্যদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd