1. admin@moheshpurnews24.com : admin :
November 24, 2026, 12:31 pm
শিরোনামঃ
ফরিদপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ গাইবান্ধা সদরে দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, উঠেছে দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন

  • Update Time : Tuesday, November 24, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায়
যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে,
ফরিদপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন আর্ন (EARN) প্রকল্পের ভূমিকা ও দায়িত্ব নিয়ে
অবহিতকরণ সভা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এবং আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন আর্ন (EARN) প্রকল্পের আয়োজনে,(২৪ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায়, অংশীজনদের সম্মিলিত সহযোগিতা, সমন্বয় ও অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফরিদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সকিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী,।

সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও কার্যক্রম তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শন করেন, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন আর্ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার নয়ন চন্দ্র দে।

এ-সময় সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের মূল লক্ষ্য: গ্রামীণ
তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি,
কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া তরুণদের চাহিদা অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, বিকল্প শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ ও উদ্যোক্তা তৈরি করে তাদের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়ানো সহায়তা করা।

এ-সময় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সদর উপজেলার বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে করে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd