1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 10:25 am
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

আজমিরীগঞ্জে জাহাঙ্গীর মেম্বারের দাপট: জনসাধারণের মাঝে আতঙ্কের সৃষ্টি* *চিহ্নিত দাঙ্গাবাজ ও ভূমিদস্যু পুনরায় সক্রিয়, এলাকায় উত্তেজনা

  • Update Time : Wednesday, October 22, 2025

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের জাহাঙ্গীর আলম মেম্বার (৬০) — এক সময়ের ক্ষমতাসীন দলের নেতা, বর্তমানে জনসাধারণের কাছে আতঙ্কের নাম। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে দাঙ্গা, জমি দখল, মিথ্যা মামলা এবং চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

জানা গেছে, জাহাঙ্গীর আলম এর পিতা এরাজত মিয়া। তিনি আজমিরীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে— দলীয় পদ ব্যবহার করে বিগত সরকার আমলে নিরীহ মানুষের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, এবং এলাকায় দাঙ্গা উসকে দেওয়ার মতো অসংখ্য ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয়রা জানান,
৫ আগস্ট ২০২৪* সালে সরকারের পতনের পর এই আলোচিত ব্যক্তিটি গা-ঢাকা দেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি সম্প্রতি আবারও জনসম্মুখে হাজির হয়ে পুরনো প্রভাব খাটাতে শুরু করেন এবং তথাকথিত “আওয়ামী পুনর্বাসন কার্যক্রমে” লিপ্ত হন। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভীতির সৃষ্টি হয়েছে।

পরিবারসহ বিতর্কের কেন্দ্রে জাহাঙ্গীর আলমের দুই ছেলে — *সাদ্দাম* ও *সাব্বির* — দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
– সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের *সাবেক সাংগঠনিক সম্পাদক*
– সাব্বির, উপজেলা ছাত্রলীগের *বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক*

তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, এবং স্থানীয় সূত্র মতে, উভয়েই বর্তমানে *পলাতক*।

এলাকাবাসীর অভিযোগ,তারা বাবার ছত্রছায়ায় থেকেই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে যাচ্ছিল।
জনমনে আতঙ্ক, প্রশাসনের নীরবতা
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের আশঙ্কা, জাহাঙ্গীর মেম্বার পুনরায় প্রভাব খাটিয়ে পরিস্থিতিকে সহিংস ও অস্থিতিশীল করে তুলতে পারেন।

এ বিষয়ে স্থানীয় একাধিক সচেতন নাগরিক বলেন, “অতীতে তার কর্মকাণ্ডে বহু পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এখন সে আবার শুরু করেছে, আমরা আতঙ্কে আছি।”

এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd