1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 1:35 am
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

আনোয়ারাতে অনুমোদনহীন হাসপাতাল গুলিতে অভিযান,

  • Update Time : Sunday, December 7, 2025

চট্টগ্রাম প্রতিনিধি :
সাবেক শিবির নেতা ডা: মিজানের নেতৃত্বে আওয়ামী লীগ-জামাত সিন্ডিকেটে গড়ে উঠছে অনুমোদনহীন সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল। খবর পেয়ে অভিযান চালিয়ে অনুমোদন না পাওয়ার আগে উদ্বোধন না করার নির্দেশ দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজার এলাকায় সাবেক শিবির নেতা ডা: মিজানুর রহমানের নেতৃত্বে জামাত ও আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে গড়ে উঠছে সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল।

অভিযোগ রয়েছে, এই হাসপাতাল নির্মানে চেয়ারম্যান হিসেবে ডা: মিজানুর রহমান দায়িত্ব নিলেও মূল মূল ইনভেস্টরস হিসেবে রয়েছে বটতলী, বারশত, জুঁইদন্ডী ও রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা। এছাড়াও জামাত ও শিবিরের দায়িত্বশীল- কর্মীরা শেয়ারহোল্ডার হিসেবে রয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার এই অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন না নিয়ে উদ্বোধন না করতে সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন না থাকায় বটতলীর জনসেবা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় কালাবিবির দিঘি এলাকায় প্রিমিয়ার মেটারনিটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, অনুমোদন পাওয়ার আগে ট্রমা সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধনের সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd